বৃহস্পতিবার, ২০২৬ নভেম্বর ০৫ | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনি চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, যা জানাল পেট্রোবাংলা লাখ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক সার্ভেয়ার আসাদুল যে সাপ আপনারা নাচাচ্ছেন, সেই সাপই একদিন ছোবল দেবে: জামায়াত আমির ভারতীয় নাগরিকের পায়ুপথ থেকে দেড় কোটি টাকার সোনার বার উদ্ধার আসামে মসজিদ গুঁড়িয়ে দেওয়ার আগে নারীদের কান্না ও মোনাজাত ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা নামাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ২ বৃদ্ধ নিহত কুমিল্লায় ৩০০ পরীক্ষার্থীর মধ্যে ফেল ২৪৭, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের প্রতিবাদ আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে কমবে গ্যাস সরবরাহ ৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্য আমিনুল কাজহীন দিবস আজ ডাক্তার বলেছে আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি মন্দিরে আটকে রেখে দুই নারীকে ধর্ষণ, পুরোহিতসহ গ্রেপ্তার ২ সংসার সামলে ১৫ বছর পর এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি খাতুন চিকিৎসা ব্যয়ের নামে আটকে রাখা ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি অনৈতিক কাজের ভিডিও ভাইরাল , জামায়াত নেতার বসতঘর ভেঙে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা ‘স্যারের ভুলের জন্য আজ এমন হলো’- শেষ চিরকুটে এইচএসসি পরীক্ষার্থী এবার এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন এবার জিপিএ-৫ এ এগিয়ে ছেলেরা
প্রতিবেদক - | বৃহস্পতিবার, ২০২৬ জুলাই ২৩, ১১:০৭ অপরাহ্ন
২৭ জুলাই থেকে পুনরায় শুরু হবে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
২৭ জুলাই থেকে পুনরায় শুরু হবে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

চট্টগ্রাম অঞ্চলে বন্যা ও বৈরী আবহাওয়ার প্রভাবের কারণে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।

বৃহস্পতিবার (২৩ জুলাই) শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, আগামী ২৭ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত নির্ধারিত সব পরীক্ষা পূর্বের প্রকাশিত রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে। এ সময়ের পরীক্ষাগুলোর সূচিতে কোনো পরিবর্তন আনা হচ্ছে না।

তিনি আরও বলেন, আগে যেসব পরীক্ষা স্থগিত করা হয়েছে, সেগুলো পরবর্তী সময়ে পৃথক একটি রুটিন প্রকাশ করে নেওয়া হবে। সেই সূচি যথাসময়ে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।

শিক্ষামন্ত্রী জানান, চট্টগ্রামে বন্যা ও প্রতিকূল আবহাওয়ার কারণে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যাতে শিক্ষার্থীদের নিরাপত্তা ও পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করা যায়।

এদিকে বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান পরীক্ষায় যেসব পরীক্ষার্থী নির্ধারিত দিনে অংশ নিতে পারেননি, তাদের জন্যও সুযোগ রাখা হয়েছে। তিনি বলেন, নির্ধারিত প্রক্রিয়ায় নিবন্ধন সম্পন্ন করে তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

পরীক্ষার্থীদের সর্বশেষ নির্দেশনা ও নতুন রুটিন জানতে নিজ নিজ শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তির দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।